#ভুলভ্রান্তি
একলা হচ্ছি একলা হচ্ছি
চোখে জুড়ছে ক্লান্তি
শূণ্য মুঠো খুলে দেখছি
হাজারটা ভুল -ভ্রান্তি
রোদ ছুটেছে নিজের মনে
আট আকাশের কাছে
নদীর বুকে পাথর ভাসছে
হচ্ছে সে একলা যে
একলা হচ্ছি একলা হচ্ছি
শূন্যে রাখছি ঘর
রোদ আকাশের অমিল বুনছি
হচ্ছি স্বার্থপর
আট বসন্তে সুগন্ধি জ্বর
পিছিয়ে যাচ্ছে রোজ
ঘুমের ভেতর আত্কে উঠছি
রোজ রোজ নিখোঁজ
একলা হচ্ছি একলা হচ্ছি
নদীর বুকে শ্রান্তি
শূণ্য মুঠো খুলে দেখছি
হাজারটা ভুল ভ্রান্তি
(অনি)
একলা হচ্ছি একলা হচ্ছি
চোখে জুড়ছে ক্লান্তি
শূণ্য মুঠো খুলে দেখছি
হাজারটা ভুল -ভ্রান্তি
রোদ ছুটেছে নিজের মনে
আট আকাশের কাছে
নদীর বুকে পাথর ভাসছে
হচ্ছে সে একলা যে
একলা হচ্ছি একলা হচ্ছি
শূন্যে রাখছি ঘর
রোদ আকাশের অমিল বুনছি
হচ্ছি স্বার্থপর
আট বসন্তে সুগন্ধি জ্বর
পিছিয়ে যাচ্ছে রোজ
ঘুমের ভেতর আত্কে উঠছি
রোজ রোজ নিখোঁজ
একলা হচ্ছি একলা হচ্ছি
নদীর বুকে শ্রান্তি
শূণ্য মুঠো খুলে দেখছি
হাজারটা ভুল ভ্রান্তি
(অনি)

No comments:
Post a Comment