অসুখ - কবিতা নগর

Post Top Ad

অসুখ

Share This
#আসুখ...

জ্বলছে দেখো সলতে গুলো মাটির প্রদীপ বুকে
আঁকছে আলো হাত বাড়িয়ে পুড়ছে সে নিঃশ্চুপে

আমিও আছি তুইও আছিস ,তবুও খুব অসুখ
ওর মতোই হাত বাড়িয়ে ছুঁতে চাইছি বুক

চারিদিকে আলোয় আলো মন জুড়ে সব ধূ ধূ
 পুড়ছে চোখের তারাখসা ,চাইছে তোকেই শুধু

তবুও আজ দু’হাত ভরে আনছি আলোর রেখা
দীপান্বিতার উষ্ণ ওম তোর জন্যই রাখা

সলতে বুক জ্বলছে ভীষণ ঈশ্বরীয় সুখ
আমিও আছি তুইও আছিস ,তবুও আজ অসুখ...

(অনি) 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages