পারভাঙা সংসার
নদীর পাশে পারভাঙা সংসার
হারিয়ে যাওয়া মন কেমনের গান
গানের সুরে ভাটিয়ালী টান
সুর জমেছে মাটির কাছাকাছি
গাছের বুকে ফাগুন এসে বসে
কৃষ্ণচূড়া আগুন আগুন রং
রাই কিশোরী অভিসারের পথে
রাতের শেষে অপেক্ষাতে আছি
কোথায় যেন শিমুল ওড়ায় তুলো
তুলোর মাঝে রিমরিম সুর আঁকা
পালক জুড়ে বক মেখেছে রোদ
সুখের খোঁজে রাত পেঁচাদের বাস
পলাশকে দেয় ফাগুন মাসের সুখ
রাতের কালো আলোর উপবাস
দূরের মাঠে তখন প্রদীপ হাতে
অপেক্ষাতে চাষীর প্রিয় মুখ
ফিরতি পথে গান বেঁধেছে মাঝি
গানের টানে ভাটিয়ালী সুর
হারিয়ে পাওয়া দু'চোখ তখন চার
নদীর পাশে পারভাঙা সংসার
পারভাঙা সংসার,,,,,
(অনি)
নদীর পাশে পারভাঙা সংসার
হারিয়ে যাওয়া মন কেমনের গান
গানের সুরে ভাটিয়ালী টান
সুর জমেছে মাটির কাছাকাছি
গাছের বুকে ফাগুন এসে বসে
কৃষ্ণচূড়া আগুন আগুন রং
রাই কিশোরী অভিসারের পথে
রাতের শেষে অপেক্ষাতে আছি
কোথায় যেন শিমুল ওড়ায় তুলো
তুলোর মাঝে রিমরিম সুর আঁকা
পালক জুড়ে বক মেখেছে রোদ
সুখের খোঁজে রাত পেঁচাদের বাস
পলাশকে দেয় ফাগুন মাসের সুখ
রাতের কালো আলোর উপবাস
দূরের মাঠে তখন প্রদীপ হাতে
অপেক্ষাতে চাষীর প্রিয় মুখ
ফিরতি পথে গান বেঁধেছে মাঝি
গানের টানে ভাটিয়ালী সুর
হারিয়ে পাওয়া দু'চোখ তখন চার
নদীর পাশে পারভাঙা সংসার
পারভাঙা সংসার,,,,,
(অনি)

No comments:
Post a Comment